ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম (বিস্তারিত জানুন)

আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। নিশ্চয় আপনারা আল্লাহর রহমতে সকলেই ভালোই আছেন। কিভাবে বিকাশ একাউন্ট ঘরে বসে খুলবেন সে বিষয়ে আজ আমরা বিস্তারিত জানাবো আপনাদেরকে।অনেকরই বিকাশ একাউন্ট খোলার প্রয়োজন হয় কিন্তু কিভাবে খুলে তা হয়তো জানে না। আমাদের এই আরর্টিকেলটি পড়ুন তাহলে কিভাবে ঘরে বসে বিকাশ একাউন্ট খুলে সে বিষয়ে সকল তথ্য জানতে পারবেন এই আরর্টিকেল থেকে। 
ঘরে-বসে-বিকাশ-একাউন্ট-খোলার-নিয়ম

ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম? আপনি কি বিকাশ একাউন্ট খুলতে চান। তাহলে পড়তে থাকুন আমাদের আরর্টিকেল। বিকাশ একাউন্ট খোলা একদম সহজ। যত প্রকারের মোবাইল সিম আছে যেমন, গ্রামীন, বাংলালিংক, এয়ারটেল, টেলিটক, রবি সকল প্রাকার সিমে বিকাশ একাউন্ট সহজেই খুলতে পারবেন নিজের ফোনে বিকাম অ্যাপ থেকে। তো বন্ধুরা আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম।
পেজ সূচিপত্রঃ ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম?
ভৃমিকা

বর্তমানে যে কোন দেশে টাকা সহজেই লেনদেন করতে পারছেন বিকাশ এবং নগদ থেকে। সরকারি ও বেসরকারি ব্যাংক গুলোর চেয়ে বিকাশ এবং নগদ খুব দ্রুত কাজ করে টাকা লেনদেনে। এই জন্য সকলের উচিত প্রত্যেকের মোবাইলে ফোনে বিকাশ এবং নগদ একাউন্ট খোলা উচিত। প্রিয় ভাই ও বোনেরা আপনাদের ফোনে কি বিকাশ একাউন্ট খোলা নেই তাহলে কোন চিন্তা নেই এখন থেকে আপনারা ঘরে বসে কয়েক মিনিটেই বিকাশ একাউন্ট খুলতে পারবেন।

ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম?

ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম? বর্তমানে সারা বিশ্বের মানুষের ব্যাস্ততা জীবনে সময় বাচিয়ে দিয়েছেন বিকাশ মোবাইল ব্যাংকিং। বিকাশ একাউন্ট থাকলে সহজেই এবং অল্প সময়েই টাকা লেনদেন করা সম্ভব হয়। বিকাশ বাংলাদেশ সহ বিভিন্ন দেশের জন্য জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা প্রদানকারী। যার জন্য দ্রুত এবং নিরাপদ টাকা লেনদেনের মাধ্যমে মানুষের মন জয় করেছে। চলুন জেনে নেওয়া যাক ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম।


বিকাশ একাউন্ট খোলার জন্য যা লাগবেঃ
  • বিকাশ একাউন্ট খোলার জন্য প্রথমেই একটি স্মার্টফোন লাগবে। যে কোন স্মার্টফোন হলেই হবে।
  • একটি মোবাইল নাম্বার লাগবে( যে কারো নামে রেজিষ্ট্রেশন হলেই হবে)
  • ভোটার আইডিকার্ড লাগবে(মূল কপি অথবা ফটোকপি)।
  • যে একাউন্ট খুলবে তার এক কপি স্ট্যাম সাইজের ছবি লাগবে।
  • আর ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
এবার ঘরে বসে যেভাবে বিকাশ একাউন্ট খুলবেনঃ
  • আপনার স্মার্ট ফোনের Google থেকে বিকাশ অ্যাপ ডাউনলোড করবেন তারপর ইনস্টল করুন।
  • ইনস্টল করা বিকাশ অ্যাপটি এবার Open করুন।
  • যখন বিকাশ অ্যাপটি Open করবেন তখন লগইন এবং রেজিষ্ট্রেশন মেনু দেখা যাবে।
  • যেখানে রেজিষ্ট্রেশন মেনু আছে সেখানে ক্লিক করবেন।
  • এবার আপনি যেই নাম্বারে বিকাশ একাউন্ট খুলবেন সেই নাম্বার টি বসিয়ে দিবেন এবং পরবর্তি ধাপে ক্লিক করুন।
  • এবার আপনার মোবাইলে ফোনে একটি OTP পাঠানো হবে। সেই OTP যাচাইকরণ ঘরে বসে সাবমিট করবেন।
  • সাবমিট করার পরে আপনার জাতীয় পরিচয় পত্রের প্রথম এবং শেষ পাতা চাওয়া হবে। আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের প্রথম এবং শেষ পাতা মোবাইল দিয়ে ছবি তুলে অথবা স্ক্যান করে দিবেন।
  • জাতীয় পরিচয় পত্র তদন্ত করার পর আপনার ছবি দেয়ার কথা বলবে।
  • এবার আপনার ছবি আপনার মোবাইল দিয়ে সরাসরি ছবি তুলে দিতে পারবেন অথবা পাসপোর্ট সাইজের ছবি থেকে ছবি তুলে দিতে পারবেন মোবাইলে।
  • এর পর পাসওয়ার্ড সেট এর স্কিন প্রদর্শন করা হবে। আপনি যে কোন সংখ্যা দিয়ে ৫ টি সংখ্যার পাসওয়ার্ড দিবেন। যেমন,( ১২৮৭৬). আপনার পছন্দ অনুযায়ী।
  • আপনার পাসওয়ার্ড নাম্বার (পিন নাম্বার) কখনোই কাউকে জানাবেন না। এবং পিন নাম্বার মনে রাখবেন।
  • এবার সাবমিট করুন তারপর একটি ভেরিফায়েড বিকাশ একাউন্ট ওপেন হয়ে যাবে।
  • এর পর আপনি যখন খুশি *247# এই কোড দিয়ে আপনি আপনার বিকাশ একাউন্ট ওপেন করতে পারবেন।

বিকাশ একাউন্ট খোলার পর বোনাস পাওয়ার নিয়ম?

বিকাশ একাউন্ট খোলার পর বোনাস পাওয়ার নিয়ম? বিকাশ একাউন্ট খোলা শেষ হলে এবার বোনাস নেয়ার পালা। তার জন্য আপনাকে বিকাশ অ্যাপে Login করতে হবে। বিকাশ অ্যাপ থেকে মোবাইল রিচার্জ বা ক্যাশ আউট করলে পাবেন ৫০ টাকা বোনাস। তাছারাও বিকাশ অ্যাপের মাধ্যমে আপনার মোবাইলে দুইবার ২৫ টাকা রিচার্জ করলেই আরো পাবেন ৫০ টাকা বোনাস। তাহলে মোট বিকাশ একাউন্ট খোলার পরে ১০০ টাকা বোনাস পাবেন।

বিকাশ হেল্পলাইন নাম্বার?

বিকাশ হেল্প লাইন নাম্বার? আপনার বিকাশ একাউন্টের যে কোন ধরনের সমস্যা হলে বা বিকাশ থেকে ভুল করে টাকা অন্য নাম্বারে চলে গেলে, আপনার বিকাশ একাউন্ট খোলা মোবাইল নাম্বার টি হারিয়ে গেলে সাথে সাথে আপনি বিকাশ হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবেন। তারাই আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন। বিকাশ একাউন্ট সংক্রান্ত যে কোন সমস্যা হলে আপনি গ্রামীন ফোন, বাংলালিংক ফোন, 

রবি ফোন, এয়ারটেল ফোন, টেলিটক ফোন যে কোন ফোন থেকে আপনি বিকাশ হেল্পলাইনে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন। বিকাশ হেল্পলাইন নাম্বার এবং ইমেইল নিচে দেওয়া হলো-
  • 16247 অথবা 02-55663001
  • ইমেইল- support@bkash.com

বিকাশ একাউন্ট খুলে আপনি কি কি করতে পারবেন?

বিকাশ একাউন্ট খুলে আপনি কি কি করতে পারবেন? বিকাশ একাউন্ট টাকা লেনদেনের মাধ্যম সহজ করে দিয়েছেন। বর্তমানে বিকাশ একাউন্ট আপনি ঘরে বসে খুলতে পারছেন তেমনি বিকাশ একাউন্ট থেকে ঘরে বসে আপনি কয়েক টি কাজ করতে পারবেন। বিকাশ একাউন্ট খুলে আপনি কি কি করতে পারবেন সে বিষয়ে নিচে দেওয়া হলো-

  • আপনি দেশের যেখানেই থাকুন না কেন সহজেই বিকাশ একাউন্ট থেকে টাকা লেনদেন করতে পারবেন।
  • বিকাশ একাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন।
  • স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে টাকা প্রদান করতে পারবেন সহজেই।
  • বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল ইত্যাদি ঘরে বসেই প্রদান করতে পারবেন।
  • বিকাশ মার্কেট থেকে পণ্য কেনাকাটা করতে পারবেন।

বিকাশ একাউন্ট চেক?

বিকাশ একাউন্ট চেক? প্রিয় ভাই ও বোনেরা আপনারা কি বিকাশ একাউন্ট চেক করতে জানেন না। বিকাশ ব্যালেন্স চেক করার কোড ডায়াল করে বিকাশ একাউন্ট চেক করতে পারবেন। আপনার বিকাশ একাউন্টে কত টাকা আছে সহজেই জানতে পারবেন। আপনার যদি বিকাশ একাউন্ট থাকে তাহলে আপনি অবশ্যই জানতে আগ্রহী হবেন যে, আপনার বিকাশ একাউন্টে কত টাকা আছে। তার জন্য একাউন্ট চেক করার কোড জানতে হবে। চলুন জেনে নেওয়া যাক বিকাশ একাউন্ট চেক।

বিকাশ একাউন্ট দেখার নিয়মঃ
বিকাশ একাউন্ট ২ ভাবে দেখা যায়।
১. বিকাশ অ্যাপ ব্যাবহার করে
২. বিকাশ কোড ব্যাবহার করে ( বিকাশ কোড *247#)

১. বিকাশ অ্যাপ ব্যাবহার করে একাউন্ট চেকঃ গুগল প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপ ইনস্টল করবেন। তার পর বিকাশ অ্যাপ ইনস্টল হয়ে গেলে বিকাশ একাউন্ট নাম্বার টি দিতে হবে এবং পরের বাটনে ক্লিক করবেন। তারপর ভেরিফিকেশন OTP আসবে। OTP অটোমেটিক বসে যাবে।তার পরে আপনার বিকাশ একাউন্টের পিন নাম্বার দিয়ে বিকাশ একাউন্টে লগইন করতে পারবেন। তার পরে ব্যালেন্স আইকনে ক্লিক করলেই কত টাকা আপনার বিকাশ একাউন্টে আছে দেখা যাবে।


২. বিকাশ কোড ব্যাবহার করে একাউন্ট চেকঃ বিকাশ একাউন্ট চেক কোড হলো *247# দিয়ে ডায়াল করলেই কত টাকা বিকাশ একাউন্টে আছে জানতে পারবেন। তাছারা ও *247# এই কোডটি ডায়াল করলে সকল ধরনের লেনদেন করতে পারবেন।

বিকাশ একাউন্ট লক হলে করনীয়?

বিকাশ একাউন্ট লক হলে করনীয়? আপনি যদি আপনার বিকাশ একাউন্টে তিন বার ভুল পিন নাম্বার( পাসওয়ার্ড) দেন তাহলে বিকাশ একাউন্টের সিকিউরিটির জন্য আপনার একাউন্টটি লক করে দেওয়া হয়। যদি আপনার বিকাশ একাউন্ট লক হয়ে যায় তাহলে আপনাকে পুনরায় নতুন করে পিন রিসেট করতে হবে। বিকাশ একাউন্টের লক খোলার জন্য আপনি কাস্টমার কেয়ারে যেতে পারেন অথবা বিকাশ মোবাইল অ্যাপ এর মাধ্যমে বিকাশ একাউন্টের লক খুলতে পারবেন।

বিকাশ একাউন্ট লক খোলার উপায় জেনে নিনঃ
  • প্রথমে বিকাশ অ্যাপ ওপেন করবেন তারপর দেখবেন দেওয়া আছে, বিকাশ পিন ভুলে গেছি, এর উপর ক্লিক করবেন।
  • তার পর দেওয়া থাকবে, পিন রিসেট করুন, এর উপর ক্লিক করবেন।
  • তারপরে মোবাইলে ভেরিফিকেশন কোড আসবে, সেটা অটোমেটিক যাচাই হয়ে যাবে।
  • তারপর চেহারা স্কান করুন, বাটনে ক্লিক করবেন।
  • তারপর আসবে, অস্থায়ী পিন দিন, এর উপনে ক্লিক করবেন।
  • অস্থায়ী পিন নাম্বারটি এন্টার করতে হবে। সেখানে নতুন করে ৫ সংখ্যার পিন নাম্বার দিতে হবে। পিন টি ২ বার চাইবে ২ বার বসাতে হবে।
  • তারপর আপনি নতুন করে আপনার পছন্দ মতো পিন নাম্বার দিবেন তাহলে আপনার একাউন্ট লক খুলে গেল। আপনি আগের মতো আবার লেনদেন করতে পারবেন।

বিকাশ থেকে বিকাশে টাকা ট্রান্সফার?

বিকাশ থেকে বিকাশে টাকা ট্রান্সফার? 
  • বিকাশ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইলের ডায়ালের অপশনে যাবেন।
  • সেখানে গিয়ে *247# দিয়ে ডায়াল করবেন।
  • তারপরে দেখবেন Sent mony লেখা আছে কত নাম্বারে। তত নাম্বার তুলে Send অপশনে এ ক্লিক করবেন।
  • তারপরে যেই নাম্বারে আপনি টাকা ট্রান্সফার করবেন সেই নাম্বারটা তুলে Send অপশনে এ ক্লিক করবেন।।
  • কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন টাকার পরিমান দিয়ে আবার Send অপশনে এ ক্লিক করবেন।
  • তারপর Refarenc নাম্বার চাইবে যে কোন ৪ ডিজিটের রেফারেন্স নাম্বার দিয়ে Send অপশনে এ ক্লিক করবেন।
  • তারপর আপনার বিকাশের পিন নাম্বার ( পাসওয়ার্ড) চাইবে পিন নাম্বার দিয়ে Send অপশনে এ ক্লিক করলেই দেখতে পারবেন আপনার টাকা ট্রান্সফার হয়ে গেছে। সাকসেসফুল দেখাবে। এভাবেই বিকাশ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন ঘরে বসেই।

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম?

বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম? অনেক প্রবাসী আছে যারা নতুন তারা প্রথম মাসে বেতন পায়ে কিভাবে দেশে প্রিয়জনের কাছে বা পিতা মাতার কাছে টাকা পাঠাবে বুঝে উঠতে পারে না।  প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আপনারা এই পোষ্ট ভালো করে পড়ুন তাহলে জানতে পারবেন কিভাবে বিদেশ থেকে বিকাশে টাকা পাঠাতে হয়। প্রবোসে বসবাসরত ভাই ও বোনেরা আপনারা বিকাশের মাধ্যমে বিদেশ থেকে সহজেই টাকা পাঠাতে পারবেন। কোন সমস্যা হবে না। চলুন জেনে নেওয়া যাক।


  • প্রথমে অনুমোদিত ব্যাংকের যে কোন এজেন্টের কাছে যেতে হবে।
  • যার কাছে বিদেশ থেকে টাকা পাঠাবেন তার নাম, সঠিক বিকাশ নম্বার, দিতে হবে। খেয়াল রাখতে হবে বিকাশ একাউন্ট নাম্বার যেন ভুল না হয়। ভুল হলে অন্য নাম্বারে টাকা চলে যাবে।
  • আপনি যে পরিমান টাকা পাঠাবেন টাকার পরিমান পরিশোধ করে দিতে হবে।
  • যার কাছে টাকা পাঠালেন তার কাছে ফোন দিয়ে নিশ্চিত হয়ে নিবেন যে, টাকা পৌছেছে কি না।
বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর ক্ষেত্রে কিছু সর্তকতাঃ
  • যার কাছে টাকা পাঠাবেন তার বৈধ বিকাশ একাউন্ট রেজিস্টার্ড থাকতে হবে।
  • প্রাপকের বিকাশ নাম্বার এবং পুরো নাম সঠিক ভাবে দেওয়া হয়েছে কিনা তা বারে বারে যাচাই করে নিবেন।
  • পাঠানো টাকা বাংলাদেশী সীমা অতিক্রম করছে না।

বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম?

বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম? আপনি যদি আপনার বিকাশ একাউন্ট বন্ধ করতে চান তাহলে বিকাশ হেল্পলাইন নাম্বারে কল করতে হবে।বিকাশ হেল্পলাইন নাম্বার হলো-১৬২৪৭. আপনি যেই নাম্বার থেকে বিকাশ একাউন্ট খুলেছেন সেই নাম্বার দিয়েই ফোন দিতে হবে হেল্পলাইনে। তার পর হেল্পলাইনের প্রতিনিধির সাথে কথা বললে তারা আপনার থেকে কাছ থেকে জানতে চাইবে আপনার একাউন্টের কিছু তথ্য। 


যে ভোটার আইডি কার্ড দিয়ে রেজিষ্ট্রেশন করেছেন তার তথ্য সহ বেশ কিছু প্রশ্ন করবেন। যেগুলো প্রশ্ন করবে তার সঠিক উত্তর দিতে হবে। সেই উত্তর গুলো যাচাই করে আপনার বিকাশ একাউন্ট টি বন্ধ করে দিবে।

FAQ । ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম?

বিকাশ একাউন্ট বন্ধ করার পর আবার চালু করা যাবে কি?

উত্তরঃ বিকাশ একাউন্ট বন্ধ করার পর আবার এনআইডি কার্ড দিয়ে পুনরায় একাউন্ট তৈরী করতে পারবেন।

বিকাশে কত টাকা পর্যন্ত পেমেন্ট করা যায়?

উত্তরঃ বিকাশ গ্রাহক প্রতিদিন সর্বোচ্চ ৩০,০০০ হাজার টাকা এবং মাসে ১,৫০,০০০টাকা পর্যন্ত উত্তেলন করতে পারবেন। প্রতি লেনদেনে পেমেন্টের পরিমান ১ টাকা।

বিকাশে ১,০০০ টাকায় কত টাকা চার্জ লাগে?

উত্তরঃ বিকাশে ১,০০০ টাকায় ১৪.৯০ টাকা চার্জ লাগে।

বিকাশ একাউন্টে কত টাকা রাখা যায়?

উত্তরঃ বিকাশ একাউন্টে সর্বোচ্চ ৩,০০,০০০ রাখা যায়।

বিকাশ ক্যাশ আউট করলে কত টাকা কাটে?

উত্তরঃ বিকাশ ক্যাশ আউট করলে ১৪.৯০ টাকা কাটে?

বিকাশ সর্বোচ্চ কত টাকা লোন দেয়?

উত্তরঃ বিকাশ সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বোচ্চ ৩০,০০০ টাকা পর্যন্ত লোন দেয়।

লেখকের শেষ কথাঃ ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম?

প্রিয় ভাই ও বোনেরা আজকের এই আরর্টিকেলে আমরা জানতে পারলাম, ঘরে বসে বিকাশ একাউন্ট খোলার নিয়ম, বিকাশ একাউন্ট লক হলে করনীয়, বিকাশ একাউন্ট খোলার পর বোনাস পাওয়ার নিয়ম?, বিকাশ হেল্প লাইন নাম্বার?, বিকাশ একাউন্ট খুলে আপনি কি কি করতে পারবেন?, বিকাশ একাউন্ট চেক?, বিকাশ একাউন্ট লক হলে করনীয়?, বিকাশ থেকে বিকাশে টাকা ট্রান্সফার?, বিদেশ থেকে বিকাশে টাকা পাঠানোর নিয়ম?, 

বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম? ইত্যাদি সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারলাম। ঘরে বসে ইনকাম এবং অনলাইন ইনকাম করতে চাইলে আমাদের এই ওয়েব সাইড ভিজিট করুন। আরর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

বাংলা আইটিটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url